Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির দায়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কর্মকর্তা। 

রবিবার (৩০ এপ্রিল) সকালে শহরের বঙ্গতাজ অডিটোরামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচনে প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

বিনিয়োগবার্তা/এএইচএস//