Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 02 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: “আসুন পাহাড়,বনায়ন রক্ষা করি-ভবিষ্যৎ প্রজম্ম নিরাপদ রাখি। এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ১মে তারুণ্যের উদ্দিপনায় প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র ত্রিশতম পদপর্ণ দিবস পালিত হচ্ছে।

দেখতে দেখতে ৩০বছর। মাঝে অনেকগুলো দিন-মাস-বছর পেরিয়ে আজকের পরিপক্ক এই ভ্রমণ সংগঠন “দে-ছুট”। এই সংগঠনের মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেশ- বিদেশের ভ্রমণ পিপাসুদের নিকট, ভ্রমণ লেখক মো.জাভেদ হাকিম নিয়মিত ভাবে মিডিয়াতে তুলে ধরেন।

দে-ছুট ভ্রমণ সংঘ’র প্রধান প্রতিষ্ঠাতা চীফ অর্গানাইজার মো.জাভেদ হাকিম তাঁর বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নিবেদিত প্রাণ নের্তৃবৃন্দ ও সদস্যদেও প্রতি। 

মো.জাভেদ হাকিম বলেন সেই ১৯৯৩ সালে প্রথম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ভ্রমণের মধ্য দিয়ে আজকের দে-ছুট ভ্রমণ সংঘ’র পথ চলা। এই দীর্ঘ সময় ধরে সংগঠন পরিচালনা ও দেশ-বিদেশের নানান জায়গা ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। 

তিনি বলেন পাহাড়ে ঘুরাঘুরি দিয়ে শুরু হওয়াতে “দে-ছুট” এর বন্ধুদের মনমানসিকতাও পাহাড়ের মতই বিশাল। তিনি প্রিন্টিং ও অনলাইন পোর্টাল মিডিয়াতে“দে-ছুট” ভ্রমণ সংঘ’র পরিচিতি আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরার সুযোগ করে দেয়ার জন্য, তিনি বাংলাদেশের শির্ষস্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালের বিভাগিয় সম্পাদক ও সহসম্পাদকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন সৎ ও যোগ্য সংঘঠকরই পারে যে কোন পাবলিক গ্রুপের সফলাতা বয়ে আনতে। তবে সঙ্গিদের গঠনমূলক মতামত ও সদস্যদের আন্তরিকতারও গুরুত্ব অপরিসীম।

দে-ছুট ভ্রমণ সংঘ পরিচালনা করতে গিয়ে শুরু থেকেই সেই সহযোগিতা বন্ধুদের কাছ থেকে পেয়ে আসছি এবং দিয়ে আসছি। একটি সংগঠন তখনিই চূড়ান্ত সফলতা পাবে যখন সেই সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি স্বার্থের চাইতে সংগঠনের স্বার্থর প্রতি গুরুত্ব দিবেন। 

দে-ছুট এ নানান সময় নানান শ্রেণী-পেশার ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণের সুযোগ পেয়ে আসছেন।দে-ছুট ভ্রমণ সংঘ একটি সু-শৃঙ্খল স্বেচ্ছাসেবক ভ্রমণ সংগঠন।যার অর্থায়ন নিজেদের মধ্য থেকেই সংগ্রহীত।

দে-ছুটের বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমনের পাশাপাশি দুস্থদের ত্রাণ দেয়া সহ নানারকম সমাজসেবা মূলক কার্যক্রমেও অংশ নিয়ে থাকেন।সংগঠনের বন্ধুরা ভ্রমণ সূচীতে পাহাড়,বন,জঙ্গল,ঝিরি পথ এরকম জায়গা গুলোকেই বেশী প্রাধান্য দিয়ে থাকেন। চীফ অর্গানাইজার বলেন দে-ছুট ভ্রমণ সংঘ কাউকে হারানোর ভয়ে ভিতু নয় সুতরাং কোন প্রকার অনিয়ম প্রশ্রয় দেয়ারও সুযোগ নেই। 

পরিশেষে তিনি উচ্ছ্বাসের সাথে বলেন দে-ছুট ভ্রমণ সংঘ’ই বাংলাদেশের একমাত্র ভ্রমণ সংগঠন, যে সংগঠনের সাথে ভ্রমণ কিংবা সদস্য হবার পূর্বে সদস্যদেরকে বিকশিত মানসিকতার সাক্ষর রাখতে হয়। এত করে হাজার হাজার ফেক মেম্বারদের চাইতে প্রকৃত অর্থেই সংগঠনকে ভালোবাসে এরকম উৎকৃষ্ট ভ্রমণবন্ধুর সমাগম ঘটে থাকে। 

দে-ছুট ভ্রমণ সংঘ’র হাত ধরে সাজেক সহ আজকের অনেক পর্যটন কেন্দ্র দেশের মানুষের সঙ্গে পরিচিতি হতে পেরেছে। যা পর্যটনশিল্পকে দিনদিন কওে যাচ্ছে সম্বৃদ্ধ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//