
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন মোঃ নজরুল ইসলাম।
তিনি এর আগে সাধারণ বীমা কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্ডাররাইটিং, রি-ইন্স্যুরেন্স, ক্লেইম প্রসেসিং এবং অ্যাসেট ম্যানেজমেন্টের উপর তিনি অভিজ্ঞ।
সহকারী ব্যবস্থাপক হিসেবে তিনি সাধারণ বীমা কর্পোরেশনে ১৯৯৬ সালে কর্মজীবন শুরু করেন।
মোঃ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯২ সালে এমএসসি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে এমবিএ পাশ করেন। তিনি বীমার উপর বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//