Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 03 May 2023 11:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে মোট ২৭২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩৩ কেজি ৭৯৯ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৯৮৫ গ্রাম রূপা, দুই লাখ ৯৭ হাজার ৪৩টি কসমেটিক্স সামগ্রী, নয় হাজার ৬৫৬টি ইমিটেশন গহনা, ২৬ হাজার ৯৪৩টি শাড়ি, ৯ হাজার ৩২৭ টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, পাঁচ হাজার ৪১৭টি তৈরি পোশাক, তিন হাজার ৩৯০ ঘনফুট কাঠ, তিন হাজার ৩৯৭ কেজি চা পাতা, ৭৫ হাজার ৪৯০ কেজি কয়লা, দুই হাজার ১৯৮ কেজি কারেন্ট, সুতার জাল, তিনটি কষ্টি পাথরের মূর্তি, চারটি ট্রাক, কাভার্ডভ্যান, ছয়টি পিকআপ, ১৩টি ব্যক্তিগত গাড়ি, ২৪টি সিএনজি, ইজিবাইক এবং ৭৪টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, একটি বন্দুক, চারটি ম্যাগাজিন, তিনটি সকল প্রকার গান, ৩১টি পেট্রোল বোমা এবং ১১ রাউন্ড গুলি।

এছাড়া গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ এক হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ কেজি ৪১৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ কেজি ৯০৫ গ্রাম হেরোইন, ২৩ হাজার ৪৩৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৯০৩ বোতল বিদেশি মদ, চার হাজার ৮৫৯ ক্যান বিয়ার, এক হাজার ৮৪৩ কেজি গাঁজা, ৫ লাখ ৯৭ হাজার ১৭৫ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৯২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ২৪৮টি অ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, চার হাজার ৭৬৬টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ১৭৯ বোতল এমকেডিল, কফিডিল, ১৩ লাখ ২১ হাজার ৫৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং দুই লাখ ১৫ হাজার ৮৫০টি অন্যান্য ট্যাবলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৭ জন চোরাচালানীকে আটক করা হয়। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৬ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//