Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 03 May 2023 14:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে। 

বুধবার (৩ মে) পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পরে চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

বিনিয়োগবার্তা/টিআর//