Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 03 May 2023 15:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: হঠাৎ করেই দিক হারিয়ে ফেলা আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে প্রাণপন চেষ্টা করছে। যার ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।

শিরোপা লড়াইয়ে ফিরতে মরিয়া আর্সেনাল ১৬ মিনিটের মধ্যেই তিন গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও বড় হার এড়াতে পারেনি চেলসি। এর মাধ্যমে ফের শীর্ষে ফিরেছে গানাররা।

বর্তমানে ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৭৮। তবে এখনো লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ কম খেলে দলটির পয়েন্ট ৭৬।

ম্যাচে দাপট দেখিয়েই খেলে আর্সেনাল। ১৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। এর তিন মিনিটের মাথায় ৩-০ করে ফেলেন গ্যাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে একটি গোল শোধ করেন ননি মাদুয়েকে। তবে তাতে কাজের কাজ হয়নি। লড়াইয়ে ফিরতে পারেনি চেলসি। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

বিনিয়োগবার্তা/এএইচএস//