Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 06 May 2023 13:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডে নান্দাইলে সড়ক দুর্ঘটনায় জিসাদ রহমান (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।৫ মে ২০২৩ ইং তারিখ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের সাদুল্লা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসাদ পৌর সদরের ভূইয়াপাড়া গ্রামের মৃত আবুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে।সে নান্দাইল শহিদ স্মৃতি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।দূর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান।

স্হানীয় সূত্রে জানাগেছে, জিসাদ কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের সাদুল্লা নামকস্থানে পৌঁছলে সেখানে তিনটি মোটরসাইকেল একত্রে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিসাদ মারা যান এবং মোটরসাইকেলটি ভেঙে চুর্ণবিচুর্ন হয়ে যায়।তখন তার সঙ্গে থাকা রাসেল নামের এক বন্ধকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হাইওয়ে (ওসি) শফিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//