Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 06 May 2023 14:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি জানার সুবিধার্থে আগামী ৭ মে নগরীর মোজাফফর নগরে অবস্থিত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সামার এডমিশন ফেয়ার।

দিনব্যাপী আয়োজিত এই এডমিশন ফেয়ার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। 

নগরীর খুলশীর নোমান সোসাইটিস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সামার ২০২৩ সেমিস্টারে ভর্তিচ্ছুদের বিভিন্ন বিষয়ে অবহিত হওয়ার সুবিধার্থে আয়োজিত হচ্ছে এই এডমিশন ফেয়ার। 

ভর্তি মেলায় বিশেষ ছাড়ে স্পট এডমিশনের সুযোগ তো থাকছেই, এর পাশাপাশি শিক্ষক এবং প্রফেসর দের সাথে আলাপ করার, ইডিউ সম্পর্কে জানার এবং শিক্ষাবৃত্তি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ থাকছে আগ্রহীদের জন্য।

বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইকোনমিক্স, বিএ ইন ইংলিশ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস, এবং মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ- প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন এডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে। 

মেলায় আগতদের সুবিধার্থে, প্রতিটি উদ্যোগ এবং কার্যক্রম নিয়ে আলাদা স্টল থাকবে মেলায়, যাতে স্টলে ঘুরে ঘুরে আলোচনা করে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা যাচাই করে নিতে পারেন আগ্রহীরা।

বিনিয়োগবার্তা/কেএইচকে//