Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের মধ্যেও কীভাবে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে তা নিয়ে বিশ্ব নেতাদের মূল কৌতূহল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে জানতেও চেয়েছেন।

শনিবার (৭ মে) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে যাদের সঙ্গে তার আলাপ হয়েছে তারা শেখ হাসিনাকে যথার্থ সম্মান দেখিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

সাইদা মুনা বলেন, “নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছেন।“

তারা (বৈশ্বিক নেতারা) জানতে চেয়েছেন বাংলাদেশ কীভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নীও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জানিয়ে হাই কমিশনার সাইদা মুনা তাদের উদ্ধৃত করে বলেন, আমরা আপনাকে (শেখ হাসিনা) অনুসরণ করছি।

নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এখন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিদেশি অতিথিরা লন্ডনে রয়েছেন। বিভিন্ন দেশের প্রায় ১০০ জন নেতা রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে সরাসরি যোগ দেন।

বিনিয়োগবার্তা/এনএএস//