Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 May 2023 10:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন,  বৈশ্বিক অর্থনীতির বিরুপ পরিস্থিতিতেও দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হচ্ছে। 

শনিবার (৬ মে) রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের সরকারী শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে বিশ্ব নেতারা তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিষ্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সফলতা আজ দেশের গন্ডি থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আগামীর নির্বাচনে শেখ হাসিনা আবার ও নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় আসবেন। 

মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারের শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠছে। তাদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। 

পরে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//