Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 May 2023 11:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর সব কর্মকর্তার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা স্থানীয় একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম। 

অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, এসএমই বিভাগের প্রধান সাদাত আহমদ খান ও সিলেট অঞ্চলের প্রধান সাইফ আল আমীনসহ ওই অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম বলেন, এবছর ব্যাংকের গৃহীত কর্মকৌশল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সব সূচকেই ইতিবাচক ধারায় আছি। এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।

বিনিয়োগবার্তা/এনএএস//