
নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করার জন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ (সিএজি) সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন তিনি।
সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার (৭ মে) বঙ্গভবনে তার কাছে বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপ্রধান অডিট আপত্তি নিষ্পত্তিতে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির নিকট ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।
এ সময় সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//