Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: ভোলায় ইলিশা-১ গ্যাস কূপের দ্বিতীয় স্তরের টেস্টিং কার্যক্রম শুরু করেছে বাপেক্স। বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাসপ্রোম এই গ্যস অনুসন্ধানে কাজ করছে। নতুন এই কূপ থেকে দৈনিক ২০  মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

রোববার বাপেক্স  ভূ-তাত্বিক বিভাগেরর জিএম মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যক্রম শুরু হয়। এর আগে শুক্রবার (৫ মে) প্রথম স্তরের সব টেস্টিং সম্পন্ন হয়।

জিএম মো. আলমগীর হোসেন বলেন, বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাসপ্রোম এই গ্যস অনুসন্ধান করছে। নতুন এই কূপ থেকে দৈনিক ২০  মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। ১৮০ থেকে দুইশ’ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আরো ৭২ ঘণ্টা টেস্টিং কার্যক্রম চালাবে বাপেক্স। কূপে গ্যাস মজুতের সঠিক তথ্য তৃতীয় স্তরের টেস্টিং কার্যক্রম শেষে জানা যাবে। 

তিনি বলেন, এখন টেস্টিং চলছে, মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এর প্রথম স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। যা প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত। এবার দ্বিতীয় স্তরের ৩ হাজার২৭৫ মিটার গভীরতায় টেস্টিং কার্যক্রম চলছে। এখানে গ্যাসের প্রেশার ভালো রয়েছে।

তিনি আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ও ভূতাত্ত্বিক বিশ্লেষণে ভোলায় আরো ৫টি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে ২টি, ভোলা নর্থ ক্ষেত্রে ২টি এবং ইলিশায় একটি কূপ খনন করা হবে।

ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ  ও ইলিশা-১ নামের আলাদা তিনটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়।  এ সব কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ ১.৭ টিসিএফ ঘনফুটের বেশি বলে নিশ্চিত করেছে বাপেক্স। এরআগে গত ৮ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে গত ২৮ এপ্রিল কূপটিতে প্রথম গ্যসের সন্ধান পায় বাপেক্সের প্রতিনিধি দল।  

বিনিয়োগবার্তা/টিআর//