Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সভা অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম (নাজিম), পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার এবং স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। 

এছাড়া পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ নাছির উদ্দিন খান ও ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও কে. এ. এম. মাজেদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এনএএস//