Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 May 2023 13:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটে অনুষ্ঠিত ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, এসইভিপি মো. গোলাম মোস্তফা এবং ভিওসিডি এর প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ১ম ত্রৈমাসিক ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এমআর/এনএএস/এএইচএস/টিআর/এসএইচবি//