Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 09 May 2023 17:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহের মধ্য দিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) তে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা। 

মঙ্গলবার (৯ মে)  নগরীর নোমান সোসাইটিস্থ ইডিইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই এডমিশন টেস্ট।

এ সময় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, কোশাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। ভর্তি পরীক্ষা এবং তাতে উত্তীর্ণ দের পরবর্তীতে ভাইভা এর মাধ্যমে, সীমিত ও নির্দিষ্ট সংখ্যক যোগ্য শিক্ষার্থীদেরই বাছাই করি আমরা।

স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএসসি ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি, এমএসসি ইন ডাটা এন্ড ডিজাইন থিঙ্কিং ফর বিজনেস, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন ইলেক্ট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিষয়েও ভর্তি চলছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//