Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন। 

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন।

পৃথ্বিরাজ সিং রূপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়কালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন।

সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। সফরের তৃতীয় দিনে তিনি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

বিনিয়োগবার্তা/এমআর//