Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 May 2023 11:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে ডেংগাবাজার এলাকায় ৩০ কেজি গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৯ মে) সকাল প্রায় সাড়ে ৯ টার দিকে চেকপোস্টে চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-ছানাউল(৩০), কাউছার(৪০),এরশাদ মিয়া(৩২) মোছাঃ নিলুফা বেগম (২৭)।

গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ছানাউল, কাউছার ও এরশাদ মিয়ার বাড়ি কসবা থানার ধজানগরে এবং নিলুফা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার সুলতানপুরে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। আটক করার পর তাদেরকে ময়মনসিংহের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//