Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়


নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠি/শ্রমিকদের প্রাপ্য মজুরী সঠিকভাবে তাদের নিকট পৌঁছানোর লক্ষ্যে তদারকি বৃদ্ধির জন্য কমিটি কর্তৃক সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১১ মে) একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি এবং কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে আসন্ন কালবৈশাখী ও ঝড় মৌসুমে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম গ্রহণ এবং অগ্নিকান্ডের ঘটনা, ভবন ধ্বস ও সাম্প্রতিক দুর্ঘটনা রোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে অগ্নিকান্ডের বিভিন্ন কারণ সম্পর্কে জনগণকে সতেচন করার লক্ষ্যে রেডিও, টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনে শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//