
নিজস্ব প্রতিবেদক: সারাদেশ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী আজমত উল্লা খানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আঁখঘাট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে জেলা আওয়ামী লীগের ১৪১টি টিম।
বৃহস্পতিবার (১১ মে) জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ মে) বিকেল থেকেই গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে বিভক্ত হয়ে ওই টিমের সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এ সময়ে তারা সরকার দলীয় প্রার্থী আজমত উল্লাহ খান এর পক্ষ হয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা চেয়ে এবং জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাহসী ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এই ১৪১টি দলীয় টিমের নেতাকর্মীরা।
এ দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু সোনালীনিউজকে জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। তাদের আস্তা সুস্মিত রাখতে এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। এই পদক্ষেপের মধ্যে অন্যতম পদক্ষেপ হলো মহানগরীর মধ্যে সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করতে ১৪১টি টিম মাঠে কাজ করছে।
তিনি বলেন, শক্তি শালী এই দলীয় টিম গঠন করা করা হয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে প্রধান সমন্বয়ক করে। তিনি আরও বলেন,যদিও স্থানীয় সাংসদ সবুজ নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী কোন প্রার্থীর প্রচারণা চালাতে পারবেন না। তবে তিনি নির্বাচনের মাঠে প্রচারণায় যেতে না পারলেও এই বিশাল বহরের টিমগুলোর কার্যক্রম মনিটর করবেন।
দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু আরও জানান, ইতিমধ্যে জেলার প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় নেতাকর্মীর সমন্বয়ে টিম গঠন করা ১১ থেকে ৩৪ জন করে সদস্যরা দিনব্যাপী তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
উক্ত টিমের সদস্যরা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে শক্ত অবস্থান নিয়ে থাকবেন।
অপর দিকে ১৪১টীমের মূল সমন্বয়কারী ইকবাল হোসেন সবুজ গণমাধ্যমে জানিয়েছেন,
আমরা এই টিম শুধু মেয়র প্রার্থীর জন্য গঠন করেনি। এরা আওয়ামী লীগের যে সব কাউন্সিল প্রার্থীরা রয়েছেন। তাদের প্রচারণায়ও কাজ করবেন। তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে এসব টীমের সদস্যরা প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার জন্য ভোট চাইবেন।
বিনিয়োগবার্তা/এসএইচবি//