Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামী ১৪ মে রোববারের পাঁচ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১২ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায়। 

এদিকে ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘মোখা’ ১৪ মে, ২০২৩ রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ। এ কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ মে রোববারের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//