Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 May 2023 13:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার (১৫ মে) গণভবনে এ সংবাদ সম্মেলন করবেন দিনি। খবর: বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সোমবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল জাপানের টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এ সফরে তাকে আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।   

সফরের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।

লন্ডনে সফরের তৃতীয় ধাপে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস তৃতীয় ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী। এরপর গত ৯ মে দেশে ফেরেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//