Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর; রয়টার্স।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর আগুন ধরে যায়। আর এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি। ট্রাকের চালক মারা গেছেন, নাকি পালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে। তবে ভ্যানটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। দুর্ঘটনার সময় শিশুও ছিল বলে জানা গেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//