Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 May 2023 18:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ঝিনাইগাতীাগামী দূরপাল্লার বাস থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মহিলাকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১৬ মে) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার-ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরের ঝিনাইগাতীগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৪৭০) থেকে দুইটি ব্রীফকেস ভর্তি ২০ কেজি গাঁজাসহ দুই মহিলাকে আটক করে। 

আটককৃত মহিলাদের একজন শেরপুর জেলার নকলা উপজেলার ভুরদি গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা ওরফে কবিতা (২৭), অপরজন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বৈগন্ডপুর গ্রামের শামছ উদ্দিনের মেয়ে সোনালী আক্তার শিরিন (২৫)।

অভিযানে ছিলেন, এস আই সোহেল রানা, এস আই জাহিদ হাসান, এস আই আবুল বাসেদ, এস আই রতন চৌধুরী, কনস্টেবল আল কাইছার ও নারী কনস্টেবল রুমা খাতুন। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্র্রণ আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-১৯, তারিখ-১৬/০৫/২০২৩)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ফুলপুর থানার অফিসার-ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//