Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এর নেতৃত্বে আইসিএসবি-এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (১৬ মে, ২০২৩) সচিবালয়ে তার অফিসে আইসিএসবি’র প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন। 

প্রতিনিধি দল এর পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তপন কান্তি ঘোষ-এর মেয়াদকাল বৃদ্ধিতে তাকে অভিনন্দন জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে  সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।

উক্ত সভায় এম নুরুল আলম এফসিএস,  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার এবং মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//