
নিজস্ব প্রতিবেদক : ১৮তম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৩’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৮ মে)। তিন দিনব্যাপী এই ফেয়ার চলবে শনিবার (২০ মে) পর্যন্ত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্যুরিজম ফেয়ারটির উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০২৩ এর মনিটর এবং টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এয়ার এস্ট্রা।
বিনিয়োগবার্তা/এসএএম//