Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 May 2023 13:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ঢাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২২ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (১৭ মে) দুদকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নোটিশে বলা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানা প্রয়োজন। তবে নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে, অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

এর আগে, গাজীপুরের সাবেক এ মেয়রের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তে দুই সদস্যের টিম গঠন করে দুদক। গত ১৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ৬ মাসের মধ্যে অনুসন্ধান শেষ করার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ মে জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিনিয়োগবার্তা/এমআর//