Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 20 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: মধ্য ফ্লোরিডায় ১০০ কোটি ডলারে করপোরেট ক্যাম্পাস তৈরির পরিকল্পনা বাতিল করেছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। এতে ভেস্তে গেল দুই হাজার কর্মী নিয়োগ পরিকল্পনা। মার্কিন অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিসের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের পটভূমিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর: রয়টার্স।

সম্প্রতি ইলেকট্রনিক বার্তায় কর্মীদের ডিজনি পার্কের প্রধান জোশ ডিআমারো জানান, ব্যবসায়িক পরিস্থিতি পরিবর্তনের কারণে ২০২১ সালে নেয়া পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে। লেইক নোনার কাছে এই ক্যাম্পাসে কর্মীদের স্থানান্তরের কথা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম অরল্যান্ডো সেন্টিনেলের মতে, কোম্পানিটি প্রকল্পে ৮৬ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করবে বলে আশা করা হয়েছিল। এই ক্যাম্পাসে ওয়াল্ট ডিজনি ইমাজিনিয়ারিং ডিজনি পার্কসহ অন্যান্য বিভাগে প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছিল। অবশ্য ক্যালিফোর্নিয়াভিত্তিক ইমাজিনিয়ারিং কর্মীদের অনেকেই জানিয়েছিলেন, তারা ফ্লোরিডায় যেতে চান না।

এক সপ্তাহ আগে ডিজনি সিইও বব ইগার ফ্লোরিডায় তাদের অব্যাহত বিনিয়োগের বিষয়ে রাজ্যটির আগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন। প্রথম প্রান্তিক নিয়ে আলোচনার সময় বিনিয়োগকারীদের জানান, ডিজনি ফ্লোরিডায় ৭৫ হাজারের বেশি কর্মীকে নিয়োগ করেছে। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ভ্রমণ করেন। পরবর্তী দশকে রিসোর্ট সম্প্রসারণে হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও জানান।

ইগার তখন প্রশ্ন করেন, রাজ্য কি চায় যে আমরা আরো বিনিয়োগ করি, আরো লোককে নিয়োগ করি আরো কর প্রদান করি?

গত বছরের মার্চে তর্কে জড়িয়ে পড়ে ডিজনি ডিসান্টিস। ফ্লোরিডার প্রাথমিক বিদ্যালয়ে লিঙ্গ পরিচয় যৌনতা নিয়ে আলোচনা সীমিত করা করবে। এমন আইন নিয়ে সমালোচনা করেন ডিজনির তৎকালীন সিইও বব চ্যাপেক। এছাড়া সমকামী পরিচয় প্রকাশ্যে না আনা নিয়ে ফ্লোরিডার পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিতর্কের একপর্যায়ে ডিজনি ভোগ করে আসা করজনিত সুবিধা তুলে নেয়া হয়।

ডিজনির অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতায় তাদের অবস্থানের ওপর রাজনৈতিক প্রতিশোধ নিতে চান ডিসান্টিস। অরলান্ডোয় ওয়াল্ট ডিজনির স্বশাসিত ক্ষমতার ওপর হস্তপেক্ষ করছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী গভর্নর। এজন্য আদালতেও গেছে ডিজনি।

বিনিয়োগবার্তা/এসএএম//