Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 21 May 2023 12:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংকার্স কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। 

সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। সংগঠনের সাথে জড়িত নেতৃবৃন্দসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্যাংকের চেয়ারম্যান। 

এসময় তিনি বলেন, সুদীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত ব্যাংকাররা এই সংগঠনের আশ্রয়তলে এসে অবসর পরবর্তী সময়টুকু সৃজনশীল কর্মের মাধ্যমে উপভোগ করবেন। একই সাথে সতীর্থদের কল্যাণের ব্যাপারেও কাজ করবেন। 

তিনি আরও বলেন বর্তমানে রূপালী ব্যাংক অতীতের যে কোন সময়ের চেয়ে সকল আর্থিক সূচকে অনেক ভালো করছে। ব্যবস্থাপনা পরিচালকের ঘোষিত ১০০ দিন ও ১৫০ দিনের বিশেষ কর্মসূচি অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন ব্যাংকের চেয়ারম্যান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর।

সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের সাবেক ডিএমডি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ভূইয়া, সিবিএ’র কার্যকরী
সভাপতি মো. রিপন মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়াসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//