Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 May 2023 16:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট জাতি ও বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ২২-২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। এরই লক্ষ্যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলায় জনসাধারণ নিয়ে আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। 

সোমবার (২২ মে) ঢাকা জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট জাতি গঠনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই অংশ হিসেবে ঢাকা জেলার রাজস্ব প্রশাসন স্মার্ট ভূমি সেবা প্রদানে বদ্ধ পরিকর। 

স্মার্ট নামজারী, স্মার্ট ভূমি উন্নয়ন কর, রেজিস্টেশন- মিউটেশনের আত্মসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি নকশাসহ অসংখ্য বিষয়ে জনসাধারণদের সচেতন করতে ২২-২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ঘোষণা করেছে। 

তিনি আরো বলেন, ভূমি সেবা সপ্তাহে সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা প্রদানে ঢাকা জেলার রাজস্ব প্রশাসন অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে ঢাকা জেলার সব ভূমি অফিসে মাত্র ৯ দিনে নামজারী নিষ্পত্তি করা হয়। শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হয়।

বিনিয়োগবার্তা/টিআর//