Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 May 2023 17:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে প্রবেশনারি অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ মে) এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এ সময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৪০ জন অফিসার অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//