Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 May 2023 13:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ উদ্বোধন করল দেশের প্রথম অ্যাপল অথরাইজড রি-সেলার স্টোর ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’। এ উদ্যোগ দেশের প্রযুক্তি অনুরাগী ও অ্যাপলপ্রেমীদের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ‘গ্যাজেট স্টুডিও বাই জিএন্ড জি’ এর অবস্থান রাজধানীর ‘বিটিআই ল্যান্ডমার্ক, ১৬ গুলশান এভিনিউ’ তে। 

সম্প্রতি জমকালো উদ্বোধনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গ্রাহকরা পাচ্ছেন পণ্য ক্রয়ে ১০ শতাংশ বিশেষ ডিসকাউন্ট অথবা সর্বোচ্চ ১৮ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা (শর্তসাপেক্ষে)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং গ্যাজেট এন্ড গিয়ারের পক্ষ থেকে নুরে আলম শিমু (পার্টনার অ্যান্ড সিইও), জাহাঙ্গীর আলম সাচ্চু (পার্টনার), মোহাম্মদ আহসান কবির চৌধুরীসহ (পার্টনার) সহ অন্যান্য কর্মকর্তা।

দেশের অ্যাপল অনুরাগী গ্রাহকদের কথা ভেবে ও তাদের জন্য সর্বোচ্চ প্রযুক্তিপণ্যের নির্বিঘ্ন শপিং নিশ্চিত করতে- ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’ দিচ্ছে একই আউটলেটে সকল ‘অ্যাপল’ পণ্যের সমারোহ। এই অত্যাধুনিক স্টোর থেকে অ্যাপলভক্তরা আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, আইম্যাক এবং অনুমোদিত অন্যান্য এক্সেসরিজ ক্রয় করতেপারবেন। ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’ এর নান্দনিক প্রিমিয়াম ইন্টেরিয়রও গ্রাহকদের মুগ্ধ করবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//