Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 May 2023 17:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

মঙ্গলবার (২৩ মে) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন জানান, সাক্ষাতে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান রাষ্ট্রপতিকে বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
পরে রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও বৈঠকে বিমান বাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//