Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 May 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধি দল মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সিনিয়র ডাইরেক্টিং স্টাফসহ বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করেন।

সোমবার (২২ মে, ২০২৩) এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের এই প্রতিনিধি দল ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে এনডিসি কোর্সের সদস্যরা ছিলেন। আরও ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও সিভিল সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, জর্ডান, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদান ও সুদান থেকে আগত বিদেশী সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগন। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এনডিসি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক এনামুল হক খান (বাবলু)।

তারা বিজিএমইএ এর প্রধান কার্যালয় ও এর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এনডিসি প্রতিনিধি দলকে বাংলাদেশের পোশাক শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, শিল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি তাদের পোশাক শিল্পের টেকসই উন্নয়নে বিজিএমইএ এর গৃহীত কার্যক্রম এবং রুপকল্প বিষয়ে অবহিত করেন।

তিনি আগামী দিনে প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে পণ্য বৈচিত্র্যকরণ, প্রযুক্তির মানোন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ শিল্পের প্রধান অগ্রাধিকারগুলো সম্পর্কেও প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//