Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 May 2023 13:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পোর্ট সুদান থেকে আরো ১৭৮ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৩ মে) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, আজ ১৭৮ জনকে জেদ্দা পাঠানোর পর আমরা পোর্ট সুদানের অস্থায়ী ক্যাম্পটি বন্ধ ঘোষণা করেছি।

তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশিদের সরিয়ে নেয়ার ঘোষণার পর থেকে সর্বমোট ৯০০ জনকে পোর্ট সুদান থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। আমাদের দূতাবাসের বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। তবে দ্রুতই সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করি।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় সুদান থেকে ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//