Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 25 May 2023 14:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে সম্প্রতি আবুধাবীর ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিভাগের প্রধান আকমল হোসেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আহ্বান জানান। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি বলে তিনি উল্লেখ করেন।

বিনিয়োগবার্তা/এমআর//