Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 May 2023 14:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) এর উদ্যোগে টাউন হল প্রাঙ্গনে মাসব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ মে) মেলা উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মেলায় মোট ২৫ টি স্টলে দেশি-বিদেশী বিভিন্ন জাতের ফলদ, বনজ, পুষ্পজাতীয় এবং অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রয়েছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।

উউদ্ধোধন কালে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপনে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই প্রতিবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)এর উদ্যোগে বৃক্ষমেলার আয়োজন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হন, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। তিনি আরো বলেন, এই মেলা সবুজ ময়মনসিংহ গড়ারও ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএমএইচএ/কেএইচকে//