Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 29 May 2023 14:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আাল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। 

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। 

উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান, মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের, মো. ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং ব্যাংকের শীর্ষ নীর্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//