
নিজস্ব প্রতিবেদক: ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭১ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৮২ পয়সা।
বিনিয়োগবার্তা/ডিএফই//