
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি)।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৯২ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ১৭ পয়সা।
আগামী ৩ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//