Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 30 May 2023 17:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪ জন। চলতি বছর এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য। এর আগে গত ২৭ মে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (৩০ মে) ৮৪ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ঢাকায় ১ হাজার ২৯৬ জন ও ঢাকার বাইরে ৬৩১ জন ভর্তি হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯ এবং ঢাকার বাইরে ৫৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জন প্রাণ হারিয়েছেন।

বিনিয়োগবার্তা/এমআর//