Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 31 May 2023 15:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর বাসাবোতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২১১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩০ মে) ব্যাংকের পরিচালক হাফেজ আলহাজ¦ মোঃ এনায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাবোর বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, বাগেরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক রাজু এবং সাবেক সহকারী কর কমিশনার মির্জা শরীফুল আলম।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, বাসাবো শাখা ব্যবস্থাপক ইসমাইল হোসেনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এআইবিএল ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনির আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক হাফেজ আলহাজ¦ মোঃ এনায়েত উল্লাহ্ বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারন করে তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//