Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 20:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত ২৯ জুন ব্যাংকটির এই এজিএম অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীর।

সভায় ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) অনুমোদন করা হয়। এছাড়াও সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ ভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

(এসএএম/ ০৩ জুলাই ২০১৭)