Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jun 2023 13:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: ফেসবুকে নামে বেনামে পেজ খুলে প্রতারণার মাধ্যমে মোবাইল সেট ও অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩১ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান। 

মঙ্গলবার লাকসাম উপজেলার লাকসাম দক্ষিণ বাইপাসসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আইফোন, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার নাঙ্গলকোটের পশ্চিম বেতাগাঁও মজুমদার বাড়ির ওয়াশিম মজুমদারের ছেলে সৌরভ আলী মজুমদার শুভ (মূলহোতা), তার সহযোগী একই এলাকার ইব্রাহিমের ছেলে আনিসুল হক শাহীন এবং নাঙ্গলকোট মক্রবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বজলুর রহমানের বাড়ির সহিদুল ইসলামের ছেলে সাকিব। গ্রেফতার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এসপি আব্দুল মান্নান জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডি থেকে মার্কেটপ্লেসে বিভিন্ন গ্রুপে ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপন আপলোড করে। এসব পোস্টে সেট এক্সচেঞ্জ করারও অফার দেওয়া হয়। তখন ক্রেতারা পোস্টে কমেন্ট করে মোবাইল ফোন ক্রয় বা এক্সচেঞ্জ করতে চাইলে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। চার-পাঁচ দিন পর ভুয়া নিবন্ধিত মোবাইল নম্বর থেকে পুলিশের এসআই পরিচয়ে সাধারণ ক্রেতাদের সরলতার সুযোগ নেয়। প্রতারক চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারের পরিচয়ে কল করে ভয়ভীতি দেখিয়ে সুকৌশলে হোয়াটসঅ্যাপ-ট্রুকলার অ্যাপস এর মাধ্যমে প্রতারণা করে আসছিল।

বিনিয়োগবার্তা/টিআর//