Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু নির্বাচনে ইসি কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে জাপান।

বৃহস্পতিবার (১ জুন) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে আলাপ হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এই বৈঠক বলেও জানান তিনি।

পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর বলেন, জাপানের রাষ্ট্রদূতকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে পর্যবেক্ষণে আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি।

সিইসি ভোট পর্যবেক্ষণের জন্য জাপানকে আহ্বান জানিয়েছেন বলেও জানান ইসি সচিব। এ সময় ঢাকা-১৭ আসনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব।

বিনিয়োগবার্তা/এসএইচবি//