Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jun 2023 17:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। 

বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এই হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে।

বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//