
নিজস্ব প্রতিবেদক: বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ৪৭ শতাংশ বা ২৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৭৯ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৩৫ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার টাকার বা ২০.৪১ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮১টির। আর ২০৩টির দর ছিল অপরিবর্তিত।
বিনিয়োগবার্তা/ডিএফই//