Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 03 Jun 2023 18:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সরকার নতুন শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে নতুন আঙ্গিকে, নতুন ধারায় সাজিয়ে তুলছে। নতুন শিক্ষানীতিতে পাঠ্যবই হবে শিশুর পরম আগ্রহের, বিদ্যালয় হবে শিশুর প্রিয় প্রাঙ্গণ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুর স্বপ্নের জগত তৈরি করে। ভাবনা ও সম্ভাবনার অসংখ্য দুয়ার তৈরি করে। আর সে দুয়ার দিয়ে বাইরের পৃথিবী দেখতে শিশু বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আর এ কারণে আমরা শিশুর পরিপূর্ণ বিকাশে পড়াশোনা ও খেলাধুলা; দুটোর প্রতিই গুরুত্বারোপ করেছি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ক (১ম ও ২য় শ্রেণি) ও খ ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১২টি ইভেন্টে (ক বিভাগে ৫টি এবং খ বিভাগে ৭টি) ক্রীড়া প্রতিযোগিতা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সঙ্গে ১টি করে ক্রেস্ট ও সনদপত্র পাবে। আগামী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর//