Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 03 Jun 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে এদেশের মাটি-মানুষের সংগঠন আখ্যা দিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেসব কাজ করে তা পরিকল্পিতভাবে করে। আওয়ামী লীগ এদেশের মাটি-মানুষের সংগঠন। জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবে না।

শনিবার (৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ, আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।

তিনি বলেন, আমাদের দেশের মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের ভৌগলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার ফলাফল পায়।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে চ্যানেল টুয়েন্টিফোরের গলিতে অবস্থিত। দীর্ঘদিন পরে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস পেয়ে আনন্দ উল্লাস করেছেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//