Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 04 Jun 2023 11:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড। শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ডিএসই ওয়েবসাইট  সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির  শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। আগের অর্থবছরের ইপিএস হয়েছিল ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১২ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

উল্লেখ্য, ৩০ জুন,২০২০ ও ২১ হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//